ইরান অনুমোদন দিলো ভারতের ২ ট্যাংকারকে হরমুজ দিয়ে যাওয়ার

ইরান অনুমোদন দিলো ভারতের ২ ট্যাংকারকে হরমুজ দিয়ে যাওয়ার
ছবি: ফার্স্টপোস্ট

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে ভারতের দুই ট্যাংকার জাহাজ ‘পুষ্পক’ ও ‘পরিমল’-কে নিরাপদভাবে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি-র মধ্যে ফোনালাপের পর এই অনুমোদন দেওয়া হয়।

এর আগে হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এতে জাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিন নাবিক নিখোঁজ হন, যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ছিলেন।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আরব সাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করে। এই রুট দিয়ে বিশ্বে যেসব তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার প্রায় ২০ শতাংশ এই পথ ব্যবহার করে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশের তেলবাহী জাহাজকে হরমুজ দিয়ে যাওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হলো।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::