যুক্তরাষ্ট্র স্বীকার: ইরানের স্কুলে হামলায় ১৭৫ শিশু নিহত

যুক্তরাষ্ট্র স্বীকার: ইরানের স্কুলে হামলায় ১৭৫ শিশু নিহত
আমেরিকার হামলায় মৃত ইরানের বাচ্চাদের কবর খোঁড়ার দৃশ্য - ছবি: টাইম ম্যাগাজিন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় প্রায় ১৭৫ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এটি লক্ষ্য নির্ধারণে ভুলের ফলাফল

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলার দায় মার্কিন বাহিনী কার্যত স্বীকার করেছে। পুরোনো মানচিত্র বা তথ্যের ওপর ভিত্তি করে লক্ষ্য ঠিক করার কারণে একটি ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র সরাসরি শাজারাহ তাইয়েবাহ বিদ্যালয়ে আঘাত হানে। স্কুলটি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘাঁটির কাছাকাছি ছিল।

ঘটনার পর মার্কিন রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, যেখানে ট্রাম্প হামলার দায় ইরানের ওপর চাপিয়েছিলেন, সেখানে মার্কিন সেনাবাহিনী মূল দায় স্বীকার করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি চূড়ান্ত মন্তব্য করবেন না। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আমেরিকা কখনও ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

সূত্র: টাইম ম্যাগাজিন

..

Leave a reply

Minimum length: 20 characters ::