শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কল্পনা খানম – শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১০ মার্চ) শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা:এস এস রফিকুল ইসলাম বাচ্চু এমপি।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন,শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এস এম রুহুল আমীন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো:শাজাহান ফকির,গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা:শফিকুল ইসলাম,পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার,সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক

এডভোকেট আবু জাফর সরকার,মোক্তারুল করিম মোড়ল শামীম,পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান,তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোড়ল ও সদস্য সচিব শহিদুল্লাহ বন্ধুকশী,যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান,এরশাদ সরকারসহ উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।দোয়া ও ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এমপির দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়,পরে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে

..

Leave a reply

Minimum length: 20 characters ::