
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদমান জমির বিভিন্ন প্রজাতির গাছ কর্তন, পুকুরের মাছ লুট এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে ফোন করেও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলার ৫ নম্বর গনেশপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক রোড সংলগ্ন শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষরা বিবাদমান জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে, পুকুরের মাছ লুট করে এবং তাদের বাড়িঘরে ভাঙচুর চালায়।
তারা জানান, ঘটনার সময় জরুরি সহায়তা পেতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করা হলেও পুলিশের কাছ থেকে তাৎক্ষণিক কোনো সহযোগিতা পাননি।

এদিকে, ভুক্তভোগী পরিবারের দাবি—এ ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি বা কথা বললে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মান্দা থানার ওসি কেএম মাসুদ রানা। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
তবে এ বিষয়ে মান্দা থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
..

শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকাস্থ নবীনগর উপজেলা
| সারাদেশ কোন মন্তব্য নাইআবু বকর সিদ্দিক: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই পৌরসভার
| শিরোনাম কোন মন্তব্য নাইআশরাফুল আলম সরকার,গাজিপুর জেলা প্রতিনিধি: দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার
| শিরোনাম কোন মন্তব্য নাইপটুয়াখালী-গলাচিপা প্রতিনিধি : গলাচিপা উপজেলার সাথে গোলখালীর নলুয়াবাগী রামানাবাদ নদীর
| সারাদেশ কোন মন্তব্য নাইআশরাফুল আলম সরকার – গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা – মাদারীপুর জেলা প্রতিনিধি : আজকের পদক্ষেপ,
| সারাদেশ কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাই(কক্সবাজার) ঈদগাঁও প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁওয়ে দিনে নিজেকে সম্ভাব্য চেয়ারম্যান
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : বিএনপি অন্ধকারে থাকে, এজন্য চারদিকে অন্ধকার দেখে
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারি বহুমুখী
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : গুলশান অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগের পর
| জাতীয়দক্ষিণ আফ্রিকার হাই পারফর্ম্যান্স দলের প্রধান ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ
| খেলাধুলানিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
| রাজনীতিনিউজ ডেস্ক : দেশের ব্যাংকে রিজার্ভ নাই, এ কথা শুনে নাকি
| জাতীয়