জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

(সিলেট) জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় এসআই (নি:) মো. মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কালীগঞ্জ বাজারস্থ ‘রিলাক্স ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টের ভেতর থেকে ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০)। তারা উভয়েই হারুছ মিয়া ও করিমা বেগমের ছেলে এবং দিঘালীগ্রাম, উত্তরকুল এলাকার বাসিন্দা। এছাড়া রাশেদুল ইসলাম (৩০), পিতা-মঈন উদ্দিন, মাতা-সুফিয়া বেগম, নিয়াগুল এলাকার বাসিন্দা। তাদের সবার বাড়ি জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার (৬ মার্চ) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::