নলছিটিতে ডিবির ঝটিকা অভিযান – ২৫ পিস ইয়াবাসহ আটক ১

নলছিটিতে ডিবির ঝটিকা অভিযান – ২৫ পিস ইয়াবাসহ আটক ১

মুহাম্মাদ আরিফুর রহমান ​রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ মো. রিপন খলিফা (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকার শিমুলতলা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রিপন খলিফা নলছিটি উপজেলার সিকদারপাড়া এলাকার মৃত মহরাম খলিফার ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে এসআই মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল শিমুলতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে রিপন খলিফাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​পুলিশ জানায়, রাতেই জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে একটি জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলাজুড়ে মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো ধরণের অপরাধ দমনে ডিবি পুলিশ সর্বদা তৎপর।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::