ঝালকাঠিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন গতিশীল করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ঝালকাঠিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন গতিশীল করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

​মুহাম্মাদ আরিফুর রহমান ​রণি – ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, বরিশালের পরিচালক (অতিরিক্ত সচিব) খোন্দকার আনোয়ার হোসেন। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এবং জন্ম ও মৃত্যু (সংশোধন) নিবন্ধন আইন, ২০১৩-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। তিনি বলেন, “সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। এই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি কাম্য নয়।”

​প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। তিনি তার বক্তব্যে মাঠ পর্যায়ে সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্টদের সজাগ থাকার নির্দেশ দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মোঃ কাওছার হোসেন, উপপরিচালক,স্থানীয় সরকার, ঝালকাঠি। মোঃ তৌহিদুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি। সেগুফতা মেহনাজ, উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর। ​মোঃ মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, কাঠালিয়া।

​সমগ্র প্রশিক্ষণ কর্মসূচিটির কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোলাইমান হোসেন। প্রশিক্ষণে ঝালকাঠি জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জন্ম-মৃত্যু নিবন্ধনের বিদ্যমান জটিলতা নিরসন এবং ডিজিটাল পদ্ধতিতে দ্রুত সেবা প্রদানের বিষয়ে সম্যক ধারণা লাভ করেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::