মোঃ মশিউর রহমান জেলা প্রতিনিধি: গলাচিপা উপজেলা পূর্ব গোলখালী ৪ নং ওয়ার্ড জমি নিয়ে বিরোধের জেরে মোসাঃ মোরশেদা বেগম(৪৮)স্বামী আশরাফ মৃধা নামের এক নারীকে পরিকল্পিত হত্যা চেষ্টায় কানকাটা ও শ্লীলতা হানির অভিযোগ উঠেছে ৷
পটুয়াখালী আদালেত ১৩জনকে আসামি করে দাখিলকৃত নালিশি মামলার সূত্রে জানা যায় ২০(ফেব্রুয়ারি) ২৬ইং রোজ শুক্রবার মামলার বাদীর নিজ বসত ঘরের সামনে দুপুর ১২ টা ৩০ মিনিটে জমি সংক্রান্ত বিরোধের জেরে জুলহাস মৃধা (৩৫) পিতা মৃত্যু খোরশেদ মৃধা, ইলিয়াস মৃধা (৩৮)পিতা মৃত্যু খোরশেদ মৃধা,শামীম মৃধা(৩০)পিতা মইনুদ্দিন মৃধা,রাসেল মৃধা(৩০)পিতা সালাম মৃধা,রেজাউল মৃধা (৩৫)পিতা শাহ আলম মৃধা,দেলোয়ার মৃধা(৫০)পিতা হাসেম মৃধা,মহাসীন ফকির(৪৫) পিতা জয়নাল ফকির,সেলিম মৃধা পিতা মৃত্যু মজিদ মৃধা,মইনুদ্দিন (৫৫)পিতা কাশেম মেধা , জামাল ফকির, নান্নু মৃধা,মাসুদ মৃধা মোশারফ মৃধা আসামিরা পরিকল্পিত এ ঘটনা ঘটায় ৷
দ্রুত বিচার মামলার ১নং সাক্ষী মোতালেব মৃধা জানায় মোরশেদা ও আশরাফ মৃধা রেকর্ডিয় সম্পত্তির ভূমির মালিক আলাউদ্দিন মৃধা এর ওয়ারিশ হিসেবে ওই সম্পত্তিতে বসত বাড়ি নির্মাণাধীন করে ৷এবং প্রতিপক্ষের হামলায় গলাচিপা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪জনকে আসামি করে ৬২৭/২৫ এ,মপি মামলা,পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে ৫৬ জনকে বিবাদী করে দেওয়ানী মোকাদ্দমা মামলা করা হয় ৷
মামলার সূত্রে বাদী মোরশেদা বেগম জানায় আসামিরা ভূমিদস্যু এবং স্থানীয় সালিশ ব্যবস্থা আইন কানুনের কোন তওয়াক্কা করে না ৷ পরিকল্পিত এ ঘটনায় আসামি জুলহাস মৃধা আমার পরনে থাকা কাপড়-চোপড় টানাহেসরা করে ছিলতাহানির চেষ্টা চালায় এবং হাতে থাকা (বাংলা দাহান)দিয়ে জোরপূর্ব কান কাটিয়া দেয় ৷ আসামিরা ঘটনার সময় আমার বাসায় ঢুকিয়া এক ভরি ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্য ১৮০,০০০(এক লক্ষ আশি হাজার) টাকা ও নগদ ১০০,০০০(এক লক্ষ টাকা) জোরপূর্বক নিয়ে যায় ৷