রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা

রূপগঞ্জে মাতৃভাষা দিবসে প্রভাতফেরি আলোচনা সভা

 

মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরি, মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন, রচনা, দাবা, কুইজ, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

গতকাল ২১ফেব্রুয়ারি শনিবার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু প্রমুখ।পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::