সরকারি জমিতে বিএনপির ‘বহিষ্কৃত নেতার’ দোকান, গুঁ ড়ি য়ে দিল পৌর বিএনপি

সরকারি জমিতে বিএনপির ‘বহিষ্কৃত নেতার’ দোকান, গুঁ ড়ি য়ে দিল পৌর বিএনপি

সমাচার ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি জমি দখল করে গড়ে তোলা একটি অবৈধ দোকানঘর ভেঙে অপসারণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টায় কুয়াকাটায় জিরো পয়েন্ট চৌরাস্তায় বেড়িবাঁধের স্লোপে তোলা স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লির নেতৃত্বে নেতাকর্মীরা অপসারণ করে। উদ্যোগটি জনমনে প্রশংসা কুড়িয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হায়দার শেখ এবং ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদার সরকারি জমি দখল করে সেখানে একটি দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি পরে স্থানীয়দের নজরে আসে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ওই জমি নিজের দখলে রাখেন তিনি। এছাড়াও সরকারি বিভিন্ন জায়গায় জমি দখল করে টাকার বিনিময়ে বিক্রি করে দেন কথিত বিএনপি নেতা মন্নান মৃধা।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি বলেন, কুয়াকাটা পর্যটন এলাকাসহ কোথাও কোনো সরকারি জমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা তোলা যাবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমন কোন ধরনের কাজ করা যাবে না। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::