
সমাচার ডেস্ক: নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে ‘খাসির মাংস’ বিক্রয়ের দোকানে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয় কসাইকররা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৫ কেজি ‘কুকুরের মাংস’ উদ্ধার করেছে। প্রাণি সম্পদ দপ্তরের এ.আই টেকনিশিয়ান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থলে গিয়ে কুকুর জবাইয়ের সত্যতা পান বলে সাংবাদিকদের জানান।
স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের ‘খাসির মাংস’ বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী তাদের বাড়ি থেকে প্রতিদিন মাংস এনে ‘খাসির মাংস’ বলে বিক্রি করেন। আজ রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পারেন। বাজারে মাংস আনার পর স্থানীয়রা অভিযোগ তুললে তোপের মুখে দ্রুত মাংস ফেলে দিয়ে দোকান থেকে পালিয়ে যায় কসাই এনতাজুল ও দুলু মৌলভী।
জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে। কসাই এন্তাজ ও দুলু পালিয়ে গেছে, তাদের পাওয়া যায়নি।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান সমকালকে জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
..
১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার সোলায়মান
| সারাদেশ কোন মন্তব্য নাই১ এপ্রিল ২০২৬ মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক হৃদয়বিদারক
| সারাদেশ কোন মন্তব্য নাই১ এপ্রিল ২০২৬ মো: আল-আমিন-পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগড় ইউনিয়নে
| সারাদেশ কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই সরকারি ও বিরোধী দলের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিলের গুঞ্জন নিয়ে সামাজিক
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস
| জাতীয়ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার ভবনগুলোতে ছাদ বাগান
| রাজধানীসমাচার ডেস্ক: বাংলাদেশে আর কোনো ‘মব কালচার’ (গণপিটুনি বা বিশৃঙ্খলা)
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : সব কার্যক্রম সম্পন্ন করে ভারত থেকে বৃহস্পতিবার
| জাতীয়ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি
| শিরোনামঢাকা: সরকার করোনা ভাইরাস মোকাবিলায় অযোগ্যতা, দায়িত্বহীনতা ও দুর্নীতির প্রমাণ দিয়েছে।
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : টিকা না নিয়ে ১৮ বছরের বেশি বয়স্ক
| জাতীয়