ডেমরা বাউলের বাজারে ২৯৬তম শতবর্ষী মেলা শুরু

ডেমরা বাউলের বাজারে ২৯৬তম শতবর্ষী মেলা শুরু

সোহেল রানা: রাজধানীর ডেমরার বাউলর বাজার এলাকায় ২৯৬তম ঐতিহ্যবাহী শতবর্ষী মেলা শুরু হয়েছে। মেলা শুরুর প্রথম দিন থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে পুরো প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সন্ধ্যার পর আলোকসজ্জা ও বিভিন্ন বিনোদন আয়োজন মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

মেলায় রয়েছে নাগরদোলা, বিভিন্ন রাইড, খেলাধুলার আয়োজন এবং শিশুদের জন্য আলাদা বিনোদন ব্যবস্থা। এছাড়া গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, খেলনা, হস্তশিল্প ও খাবারের দোকান বসেছে। ফুচকা, চটপটি, জিলাপি ও বিভিন্ন মুখরোচক খাবারের স্টলে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, এ মেলা শুধু বিনোদন নয়, এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে আনন্দ উপভোগ করছেন সব বয়সী মানুষ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::