পাথরঘাটায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

পাথরঘাটায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

 

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় এক কিশোরীকে মেয়ে (১৫) ধর্ষণের অভিযোগে বাবা’কে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা পুলিশ। এ ঘটনায় পাথরঘাটায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মংচেনলা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তার বাবাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য কিশোরীকেও আদালতে নেওয়া হতে পারে।এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ওই কিশোরীর মা পাথরঘাটা থানায় মামলা করেন। পরে কিশোরীও থানায় গিয়ে তার বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৫) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত জানুয়ারি মাসে নিজ বাড়িতে দুই দফায় নিজ বাবার হাতে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তাঁকে জন্মনিয়ন্ত্রণ ওষুধও সেবন করিয়েছেন বাবা।
স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশি এক নারীকে ধর্ষণের অভিযোগের কথা এলাকায় শোনা গিয়েছিল। পরে স্থানীয়ভাবে অর্থের বিনিময়ে বিষয়টির মীমাংসা করা হয়েছিল।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে দ্রুত মামলা নেওয়া হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সেভাবেই তদন্ত করা হচ্ছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::