নুরের নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে কারণ দর্শানোর নোটিশ

নুরের নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে কারণ দর্শানোর নোটিশ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে গত ৩ ফেব্রুয়ারি কারণ দর্শানো নোটিশ প্রদান করেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) সাব্বির মো. খালিদ।
আগামী ৮ ফেব্রুয়ারি সোমবার দুপুর আড়াইটায় সিনিয়র সিভিল জজ আদালত পটুয়াখালীতে অস্থায়ী  কার্যালয়ে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত  হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হকের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মো. আবু নাঈম অভিযোগ করেন যে, গত ১ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মী ও সমর্থকগণ রাত আনুমানিক ৯টার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কাজির স্ট্যান্ড  এবং গাজির স্ট্যান্ডে ট্রাক মার্কার প্রার্থী মো. নুরুল হকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়।
এসময় গণঅধিকারের নেতা-কর্মীদের গালিগালাজ ও হুমকি প্রদান করা হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৬(ক) এর সুনির্দিষ্ট লঙ্ঘন। এছাড়াও অভিযোগ করা হয়, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান গত ২৮ জানুয়ারি আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়াতে একটি নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের উপস্থিতিতে  ট্রাক মার্কার প্রার্থী মো. নুরুল হককে নিয়ে নানা বানোয়াট, মানহানিকর ও আপত্তিকর মন্তব্য করা হয়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::