দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় দুই মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। গলাচিপা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডে বুধবার রাতে লক্ষণ দেবনাথ (৫০) ও নিরাময় হাওলাদার (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্র, ৪৮ টি ইয়াবা বড়ি, গাঁজা, নগদ ২৩ হাজার টাকা ও ২টি মোবাইল উদ্ধার করেছে যৌথবাহিনী।

অভিযানটি পরিচালনা করেন গলাচিপা সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর তানজিলুর রহমান। পরে গ্রেফতারকৃত দুজনকে গলাচিপা থানায় সোপর্দ করা হয়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, গলাচিপা থানা পুলিশ এবং গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে পৌর শহরের সাগরদী রোড ৫ নম্বর ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী লক্ষণ দেবনাথের বসত ঘরে দেশীয় অস্ত্র, ইয়াবা এবং মাদক বিক্রির টাকা, মাদক বিক্রিতে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। লক্ষণ দেবনাথের বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। আটক লক্ষণ ও নিরাময় হাওলাদারের বিরুদ্ধে গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::