রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এ পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডার।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুম, রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহবায়ক জজ মিয়া, বিদ্যলয়ের সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার মিন্টু, রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্ট্রি অফিসের সহকারী কাওছার মিয়া, বিএনপি নেতা কুদরত আলী মমিন, সামসুদ্দিন, অধ্যক্ষ শামীম আহমদ, শিক্ষক শাহিদা আক্তার, রওনক জাহান মীম, সিনথিয়া পারভীন লোপা, মৃত্তিকা বিশ্বাস, তানিয়া আক্তার, সাদিয়া আক্তার মিথিলা, নাইমা ইসলাম পিংকি ও উম্মে হানি প্রমুখ।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের সমন্বয়ে নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
..