নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

 

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ বিএনপির নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন (জাহাজ)। এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হারারবাড়ী এলাকায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন দুলাল। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন।

এসময় উপস্থিত বিএনপি নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন এবং বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দেন।

মোহাম্মদ দুলাল হোসেন বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। দুই মাস আগেও আমি বলেছি, ধানের শীষ যাকে দেওয়া হবে তার পক্ষে ভোট করবো।

এ সময় উপস্থিত বিএনপির নেতারা বলেন, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা-সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়লাভ করা ছাড়া কোন বিকল্প নেই। সেই মুহূর্তে আমাদের ভাই মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তার এই ক্ষুদ্র প্রয়াস আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, তারেক রহমানের হকের বাংলাদেশে আরও একজন নতুন যোদ্ধা যুক্ত হল।

..

Leave a reply

Minimum length: 20 characters ::