
সমাচার ডেস্ক: গাজীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর, চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্তও (বিকেল ৫টা ৩৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ মানুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ব্যাকাপ হিসেবে পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা পরে জানা যাবে।
..
১০ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার জেলার পুলিশ সুপার
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় চক
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের
| সারাদেশ কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্কে সবচেয়ে
| আন্তর্জাতিকচট্টগ্রাম: ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন চট্টগ্রাম সিটি
| জাতীয়নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনার মাত্র ২০ দিন আগেই
| শিরোনামঢাকা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে নিয়োগের
| আইন ও আদালতহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় মোদীবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে
| শিরোনামসিলেট প্রতিনিধি : সিলেটে দুই বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
| শিরোনাম