
সমাচার ডেস্ক: সবার জন্য সমান সুযোগ এবং কার্যকর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না হলে আসন্ন জাতীয় নির্বাচন ‘মব কালচারে’ পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
শনিবার (১৩ ডিসেম্বর) তফসিল ও নির্বাচন সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জোটটির নেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এসময় আনির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেন, নিরাপত্তার ঘাটতির কারণেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দেশের আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান বাস্তবতায় প্রার্থী ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার ও নির্বাচন কমিশনকে অবশ্যই সব প্রার্থী এবং রাজনৈতিক দলের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি—জেপির নেতৃত্বে ছয়টি নিবন্ধিত দলসহ মোট ১৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে।
..
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী
| শিরোনাম কোন মন্তব্য নাইবাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো.
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪
| জাতীয় কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক
| শিরোনাম কোন মন্তব্য নাইমৌলভীবাজার (সদর উপজেলা) – প্রতিনিধি : মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক
| রাজনীতি কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে
| শিরোনাম কোন মন্তব্য নাইবেলাল হোসেন ভুইয়া: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর
| রাজধানী কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কুমার নদ থেকে অবৈধভাবে বালু
| শিরোনাম কোন মন্তব্য নাইরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়াডাঙ্গা সড়কে ট্রাকের
| শিরোনামনিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের
| জাতীয়ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩৮টি সেবা এখন ডিজিটাল মাধ্যমেই সম্পন্ন করা
| জাতীয়স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের মাঠে নেমে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা শেষে
| খেলাধুলাকুবি প্রতিনিধি: নবম পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য ও প্রহসনের প্রতিবাদে কর্মবিরতি
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা
| ধর্মসপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
| অর্থনীতিআন্তর্জাতিক ডেস্ক : ইরানে ধর্ম অবমাননার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড
| আন্তর্জাতিক