
সমাচার ডেস্ক: ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের কোনও নেতা নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।
আসিফকে রাজনীতিতে স্বাগত জানিয়ে নুরুল হক নুর লিখেছেন, ‘আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০-২৫ দিনের আন্দোলনের কোনও নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন।’
অফিসিয়ালি এখনও কোন রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শিগগিরই সিদ্ধান্ত নেবে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগতম জানাই।’
সমাচার/এমএএন

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বোরো ধানের জমিতে কাজ
| সারাদেশ কোন মন্তব্য নাইনওগাঁ জেলা প্রতিনিধি : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও
| সারাদেশ কোন মন্তব্য নাইনওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অনুমোদনহীনভাবে পুকুর খনন করে
| সারাদেশ কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু – জেলা নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে পরিবেশগত
| সারাদেশ কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু – নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় এতিম
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ (শ্রীমঙ্গল) প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা
| সারাদেশ কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী
| আন্তর্জাতিকঢাকা: করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪
| জাতীয়ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ শুভ মুহূর্তে সব ভেদাভেদ ভুলে
| জাতীয়বকশিশ না দেওয়ায় গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার রামচন্দ্রপুর গ্রামের
| শিরোনামসমাচার ডেস্ক: চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে
| রাজনীতিঢাকা: মালদ্বীপে অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করা, দেশে ফেরানোর
| জাতীয়স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের আট বিভাগে নতুন একটি করে
| জাতীয়