
সমাচার ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানিয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন নিয়ে কথা হয়েছে। পাশাপাশি, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো এবং ইসির সার্বিক বিষয়ে জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।
এদিকে, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে বঙ্গভবনে যাওয়া প্রতিনিধি দলটি নির্বাচন ভবনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সিইসির সভাপতিত্বে বৈঠকে বসছেন কমিশনাররা। তারপরই জানা যাবে, কখন ঘোষণা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের।
আসছে নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে সিইসির ভাষণ রেকর্ড করার জন্য আজ বিকেল ৪টায় ইসিতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডাকা হয়েছে। রেওয়াজ আছে, যেদিনই ভাষণ রেকর্ড করা হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ করে সেদিনই তফসিল দেয়া হয়।
সমাচার/এমএএন
..

মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে
| শিরোনাম কোন মন্তব্য নাইবেলাল হোসেন ভুইয়া: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর
| রাজধানী কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কুমার নদ থেকে অবৈধভাবে বালু
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে
| শিরোনাম কোন মন্তব্য নাইগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ
| জাতীয় কোন মন্তব্য নাইআবু বকর সিদ্দিক: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই পৌরসভার
| শিরোনাম কোন মন্তব্য নাইআশরাফুল আলম সরকার,গাজিপুর জেলা প্রতিনিধি: দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাবের
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : গণপরিবহণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কোনো উইকনেস (দুর্বলতা)
| অর্থনীতিমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে শুল্ক
| শিরোনামসংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : নগরে করোনাভাইরাস পরীক্ষার ‘অ্যান্টিজেন টেস্ট’ চালু করেছে
| জাতীয়সমাচার ডেস্ক: কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রি
| অর্থনীতিবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার
| রাজনীতি