
আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাট এলাকায় অবৈধ বালি উত্তোলনের গর্তে পড়ে সিদরাতুল মুনতাহা (৪) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বনবিট এলাকায়। নিহত মুনতাহা একই ইউনিয়নের রাজঘাট এলাকার মো. সাগরের কন্যা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গত বছর ওই এলাকায় সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হয়েছিল। এতে বড় বড় গর্ত সৃষ্টি হয়। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে মুনতাহা ও আরও এক শিশু খেলতে বের হয়। অপর শিশু ফিরে আসলেও মুনতাহা গর্তের পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
শিশুটির পরিবার অভিযোগ করেছে, যারা অবৈধভাবে বালি উত্তোলন করেছে, তারা এ মৃত্যুর জন্য দায়ী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্র বনভূমিতে গর্ত করে বালি উত্তোলন করছে।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক প্রক্রিয়া শেষে শিশুটির লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ অনুসারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
..
১৩ মার্চ, ২০২৬ মোঃ নুরুল আলম – কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: আজ
| সারাদেশ কোন মন্তব্য নাই১৩ মার্চ, ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর
| সারাদেশ কোন মন্তব্য নাইমিলন ইসলাম – সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও
| সারাদেশ কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু – রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাইফরহাদ রহমান – টেকনাফ প্রতিনিধ : কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে
| সারাদেশ কোন মন্তব্য নাইশাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাইনওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বোরো ধানের জমিতে কাজ
| সারাদেশ কোন মন্তব্য নাইনওগাঁ জেলা প্রতিনিধি : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেও
| সারাদেশ কোন মন্তব্য নাইআশিকুর রহমান(স্টাফ রিপোর্টার):নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের রাস্তার
| শিরোনামঢাকা: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে চাকরিচ্যুত দু’হাজার সাংবাদিক ১০ হাজার
| জাতীয়কুষ্টিয়া: কুষ্টিয়ায় বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতার কার্ড এবং সরকারি ঘর পাইয়ে
| আইন ও আদালতস্পোর্টস ডেস্ক : টপ অর্ডারের চার ব্যাটারের ফিফটিতে ভর করে
| খেলাধুলাসমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল
| রাজনীতিঢাকা: ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে সরাসরি ট্রেন সার্ভিস চালু করা
| জাতীয়