
আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় খালাতো বোনদের সঙ্গে মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘণ্টা পর পিংকি আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে চকরিয়ার চিরিঙ্গাস্থ স্টেশন পাড়া পয়েন্টে এক ঘণ্টার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী পিংকি আক্তার পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার আনোয়ার হোসাইনের মেয়ে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পিংকি আক্তার, খালাতো বোন আসমা আক্তার ও আপন বোন তাসলিমা আক্তার নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা স্রোতে তলিয়ে যায়। এ সময় একজন সাঁতরে উঠতে পারলেও অপরজনকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। তবে পিংকি নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
চকরিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা দিদারুল হক জানান, চকরিয়ায় ডুবুরি দল না থাকায় চট্টগ্রাম থেকে ১১ সদস্যের বিশেষ দল এনে বিকেল সাড়ে তিনটার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে পিংকি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
..
সমাচার ডেস্ক: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভোটারদের রাজনৈতিক ভিন্নতার চিত্র মিলেছে
| শিরোনাম কোন মন্তব্য নাইজহিরুল হক বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী
| শিরোনাম কোন মন্তব্য নাইজহিরুল হক বাঞ্ছারামপুর: আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে ফ্যাসিস্টরা বড় হুমকির মুখে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ শফিকুল ইসলাম শফিক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
| শিরোনাম কোন মন্তব্য নাইসারওয়ার আলম মুকুল: সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি বহু
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট বৃহস্পতিবার প্রকাশিত এক বিশ্লেষণে
| শিরোনাম কোন মন্তব্য নাইগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা)
| শিরোনাম কোন মন্তব্য নাইচট্টগ্রাম: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি উপজেলা থেকে গড়ে ১ হাজার কর্মীর
| অর্থনীতিঢাকা: দেশের কৃষি জমি সংরক্ষণ করতে সংসদে বেসরকারি আইন পাসের
| আন্তর্জাতিকরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে
| আইন ও আদালতনিউজ ডেস্ক: ফকির, বাউলদের ওপর সব ধরনের জুলুম বন্ধ হোক
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : চলমান ‘লকডাউনে’র মধ্যে ৪০ কার্যদিবসে ভার্চ্যুয়াল শুনানিতে
| আইন ও আদালতনিউজ ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক
| রাজনীতিনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রতি আস্থা, বিশ্বাস রেখে তাদের
| জাতীয়