
আব্দুল হামিদ ,সন্দ্বীপ (চট্টগ্রাম): চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১২টার দিকে মাইটভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হুনাজির গো তেমথা এলাকার উত্তরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম প্রতিদিনের মতো পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য নামছিলেন। কিন্তু পুকুরে পূর্ব থেকেই একটি বৈদ্যুতিক মোটরচালিত পাম্প চালু ছিল। ধারণা করা হচ্ছে, পাম্পের মাধ্যমে পুকুরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় তিনি পানিতে নামার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সন্দ্বীপ ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেলিমকে উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঈনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা একটি মোবাইল ফোনের মাধ্যমে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি। পুকুরে বৈদ্যুতিক মোটরচালিত পাম্প থাকায় সেটির মাধ্যমে পানি বিদ্যুৎতায়িত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।
..
শাহিন রেজা টিটু, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নবীনগর উপজেলার মাঠে মাঠে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার
| শিরোনাম কোন মন্তব্য নাইকুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই বছর পর আবারও
| শিক্ষা কোন মন্তব্য নাইবরগুনা প্রতিনিধি: র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-০৬, সিপিএসসি, খুলনা
| শিরোনাম কোন মন্তব্য নাইধামরাই: ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা
| শিরোনাম কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায়
| শিরোনাম কোন মন্তব্য নাইশ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় গজারি বনের পাশে আগুনে পোড়া
| শিরোনাম কোন মন্তব্য নাইধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে নির্বাচনে জাপানকে সমর্থন
| জাতীয়লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন সংরক্ষিত
| জাতীয়ঢাকা: জাতীয় সংসদে আগের দিন এক সংসদ সদস্যের শোক প্রস্তাবের
| জাতীয়নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক :ইহুদিবাদী ইসরাইল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও
| রাজনীতিগ্যারেথ বেলের সঙ্গে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রিয়াল
| খেলাধুলা