
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তাজহাট থানার অন্তর্গত বিশ্ববিদ্যালয় ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পারভেজ আপেল। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ওসি মুসাদ্দেক হোসেন বলেন, “পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
জানা যায়, গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ তাজহাট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ৭১ জনকে অভিযুক্ত করা হয়, যার মধ্যে রয়েছেন—৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮০–১০০ জনকে মামলায় আসামি করা হয়েছে। এর আগেও এই মামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

মাহবুবুজ্জামান সেতু – নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার ২
| সারাদেশ কোন মন্তব্য নাই২৩ মার্চ, ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি : নিজের ১৩ মাস বয়সী নিথর কন্যাসন্তানকে
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি : গত রোববার সন্ধ্যায়
| সারাদেশ কোন মন্তব্য নাইআনাছুল হক – (কক্সবাজার) ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক বিশ্ববিদ্যালয়
| সারাদেশ কোন মন্তব্য নাই২২ শে মার্চ ২০২৬ মিলন ইসলাম – (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
| সারাদেশ কোন মন্তব্য নাই২২ মার্চ ২০২৬ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : প্রতিমন্ত্রী নুরুল হক
| সারাদেশ কোন মন্তব্য নাই২২ মার্চ, ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায়
| সারাদেশ কোন মন্তব্য নাইব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কলেজছাত্র রাজু আহম্মেদ হত্যা মামলায় ৫
| আইন ও আদালতনিউজ ডেস্ক::::: বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক রমজান মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২১ হাজার ৫৮৯ কোটি
| অর্থনীতিনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনাম