
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফনদে এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতি দিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে শিকারে যায় জেলেরা। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়। এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।
স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, আরাকান আর্মির কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্য থাকতে হয়। প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আজকেও চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

এস এম নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই সরকারি ও বিরোধী দলের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিলের গুঞ্জন নিয়ে সামাজিক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সম্প্রতি হামে আক্রান্ত শিশুদের এক-তৃতীয়াংশের বয়স নয় মাসের
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইকেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ২৫
| শিরোনাম কোন মন্তব্য নাইমাগুরা প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুরে দু’পক্ষের
| শিরোনামনিউজ ডেস্ক : সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধন করে রাখা
| জাতীয়ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো বেগবান করতে
| অর্থনীতিঢাকা: বৈশ্বিক মহামারি করোনার এ সময়ে পবিত্র রমজান মাসে যথাযথ
| জাতীয়নিউজ ডেস্ক : ধর্ম মন্ত্রণালয় একটি অথর্ব মন্ত্রণালয়; হজে যাওয়ার
| আইন ও আদালতসমাচার ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে
| খেলাধুলাঢাকা: বেইজিংভিত্তিক প্রতিষ্ঠ্যান সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা (কোভিড-১৯) ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল
| শিরোনামনড়াইল: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ
| শিরোনাম