
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:চট্টগ্রামের চকবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী গ্রেপ্তার হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রের তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
নাজনীন সরোয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল এবং রামু উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজলের সহোদরা।
গ্রেপ্তারের সময় তিনি একটি ফেসবুক লাইভে যুক্ত ছিলেন। লাইভ ভিডিওতে তাকে তাড়াহুড়ো করতে দেখা যায় এবং অপরজনকে বলতে শোনা যায়, “আমি নিচে যাচ্ছি না, এখান থেকে ওপর থেকে দেখছি নিচে কী হচ্ছে।”
এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে নাজনীন সরোয়ার কাবেরীর দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠছে।
রাজনীতির পাশাপাশি নাজনীন সরোয়ার কাবেরী সাধারণ মানুষের অধিকার আদায়ের বিষয়ে সোচ্চার ছিলেন। ফেসবুকে বিভিন্ন পোস্ট ও ভিডিওর মাধ্যমে তিনি সরকারের নীতি এবং সমসাময়িক ইস্যুতে নিজের অবস্থান প্রকাশ করতেন। পাশাপাশি, বিভিন্ন টকশোতে অংশ নিয়ে তিনি জনমতের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করেছেন।
গ্রেপ্তারের এই ঘটনাকে কেন্দ্র করে নাজনীন সরোয়ার কাবেরীর রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
..
৭ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন
| অন্যান্য কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ নওগাঁ জেলা প্রতিনিধি : ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপায় পেট্রোলের
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪
| শিরোনাম কোন মন্তব্য নাইনাঈম হোসেন দূর্জয়, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুস্থ, শুদ্ধ ও
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : করোনাকালীন দশম শ্রেণির এসএসসি এবং দ্বাদশ শ্রেণির
| জাতীয়নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় গাড়ি চাপায় সন্তোষ সাহা
| জাতীয়সমাচার ডেস্ক: নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী বাজারে ‘খাসির মাংস’ বিক্রয়ের দোকানে
| শিরোনামসিলেট প্রতিনিধি : ‘কঠোর লকডাউনে’ সেনাবাহিনী, র্যাব-পুলিশের নিয়মিত টহলে সিলেট
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদকে সামনে রেখে ‘ডিজিটাল হাট’ বসাতে
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : টিকিট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারবে
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান করোনা ভাইরাসে
| শিরোনামআরিফুল ইসলাম আরিফ, নীলফামারী: নীলফামারীতে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম
| শিরোনাম