
আব্দুর রহমান সোহেল, ডামুড্যা (শরীয়তপুর):: শরীয়তপুর ডামুড্যায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম মাঝি (৫৫) নামের এক জামায়াত নেতা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও মৃত নুরু বক্স মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীতে মারামারি হয়।
এ সময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড নিয়ে সিরাজুল মাঝির উপর হামলা চালায়। একপর্যায়ে সিরাজুল মাটিতে পড়ে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
..
বাঙলা কলেজ প্রতিনিধিঃ বাঙলা কলেজস্থ চাটগাঁইয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও
| শিরোনাম কোন মন্তব্য নাইধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ মুকুল হক, চাঁপাইনবাবগঞ্জ: গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার( ২৬শে ফেব্রুয়ারি
| শিরোনাম কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় রাজধানীর
| জাতীয় কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেড় বছর বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর
| জাতীয়ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাধারণ মানুষকে ঘরে রাখতে বিভিন্ন
| জাতীয়কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’গ্রুপ রোহিঙ্গাদের
| শিরোনামবর্তমান সভাপতি ড. কামাল হোসেন কাউন্সিলে উপস্থিত না হলে নতুন
| রাজনীতিনিজস্ব প্রতিবেদক : আলোচিত-সমালোচিত টিকটকার ইয়াছিন আরাফাত ওরফে অপু ভাইকে
| বিনোদনঢাকা: আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য ও
| জাতীয়অনলাইন ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী শুক্রবার (২৮
| শিক্ষা