
নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মিয়া মো. মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়। জল্লাদ আলমগীরের নেতৃত্বে ৮ জন জল্লাদ ফাঁসি কার্যকরে অংশ নেয়।
ফাঁসি কার্যকর করার আগে সন্ধ্যা থেকে কারাফটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারাগারের মূল ফটক ঘিরে রাখে।
এর আগে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আসামি মিয়া মো. মহিউদ্দিনের পরিবারের লোকজন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে তার সঙ্গে সাক্ষাত করেন৷ এরপর দুপুর ১২টার থেকে জাহাঙ্গীর আলমের পরিবারের লোকজন তার সঙ্গে সাক্ষাৎ করেন।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে বসবাস করার কোয়ার্টার থেকে নিখোঁজ হন অধ্যাপক তাহের আহমেদ। ২ ফেব্রুয়ারি তার লাশ বাসার পেছনের ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। এই হত্যা মামলার বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালতের বিচারক চারজনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেন।
পরে দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করেন। আপিল বিভাগ মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের রায় বহাল রাখলেও আসামি নাজমুল আলম ও তার স্ত্রীর ভাই আব্দুস সালামের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয়।
..
১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী
| সারাদেশ কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রমজানকে ঘিরে তরুণদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আগামী ৩০
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান
| শিরোনাম কোন মন্তব্য নাই১ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : দৈনিক সমাচারের সিনিয়র রিপোর্টার সোলায়মান
| সারাদেশ কোন মন্তব্য নাইসীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধিঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ শ্লোগানকে সামনে
| শিরোনামআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত
| আন্তর্জাতিকসমাচার ডেস্ক:::::::: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
| জাতীয়মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার
| শিরোনামইন্টারন্যাশনাল ব্যাংক লোন সার্ভিস নামে ফেসবুক পেজ খুলে দেশব্যাপী প্রতারণার
| জাতীয়ফয়সাল আহমেদ, রাজবাড়ী:: রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে
| জাতীয়নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার (১৫
| শিক্ষানিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্তের
| জাতীয়