
নিউজ ডেস্ক: মাদারীপুরে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার ছিলারচরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ছিলারচর এলাকার নজরুল শিকদারের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে নুসরাত জাহানকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশি সাহাবুদ্দিন শিকদারের ছেলে শাকিল শিকদার। এ বিষয়ে শকিলকে নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে শাকিল প্রথমে নজরুলের ঘরে ঢুকে তার পরিবারের ওপর হামলা চালায়। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় নারীসহ অন্তত ২০ জন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক।ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
..
১০ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাইপটিয়া,চট্টগ্রাম: গাছের ডাল ও দড়ি দিয়ে কোনো রকমে বেঁধে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু সুফিয়ান: বিদ্যুৎ আমাদের আধুনিক জীবনের অন্যতম অপরিহার্য উপাদান।
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রের মুখোশের আড়ালে বিএনপি বারবার স্বাধীনতার চেতনা
| জাতীয়বিনােদন ডেস্ক : আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি
| বিনোদননারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডির
| আইন ও আদালতআন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক যুদ্ধ শুরু হলে কেউই জয়ী হতে
| আন্তর্জাতিকআশরাফুল ইসলাম (রাঙ্গাবালী) পটুয়াখালী: শুধু নামেই সংরক্ষিত বন। কিন্তু কাজে
| শিরোনামআবারও যেন পিরে এল ভারতের ২০১৮ সালে বন্যার স্মৃতি। এবার
| আন্তর্জাতিকআবু নোমান: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর নতুন
| অন্যান্যহবিগঞ্জ: ইয়াবাসহ গ্রেফতার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান
| রাজনীতি