
নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের দিনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর বনানী থানায় এ মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল থেকে বাসায় ফিরে সংবাদ সম্মেলন করেন হিরো আলম। সেখানে তিনি এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন কবেন না বলে জানান।হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে এক টুইটে এ উদ্বেগের কথা জানান।টুইট বার্তায় তিনি লিখেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়। সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ওসুরক্ষিত করতে হবে।
..
৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : বগুড়া-৬ উপনির্বাচন এবং শেরপুর-৩
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাইপটিয়া,চট্টগ্রাম: গাছের ডাল ও দড়ি দিয়ে কোনো রকমে বেঁধে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু সুফিয়ান: বিদ্যুৎ আমাদের আধুনিক জীবনের অন্যতম অপরিহার্য উপাদান।
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা
| জাতীয়কলেজে শিক্ষক এবং গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
| শিরোনামচট্টগ্রাম: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন ভেসে থাকার পর
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : মহামারি, অতিমারি, দৈব দুর্বিপাক অথবা অন্য কোনো
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিরিজ সভা সরকারের বিরুদ্ধে সিরিজ ষড়যন্ত্র
| রাজনীতিশনিবার (২৮ মার্চ ২০২৬) সমাচার ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয়
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যুবলীগ নেতা ইসমাইল হোসেন
| আইন ও আদালতশেখ মাহবুব, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:::সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলহাজ্ব আহমদ আলী দাখিল
| শিরোনাম