রোজা শুরু শুক্রবার

রোজা শুরু শুক্রবার
নিউজ ডেস্ক :  দেশের আকাশে বুধবার (২২ মার্চ) কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।  ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এই তথ্য জানা গেছে।এদিন বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোজা শুরুর তারিখ নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ইফা জানায়, যেহেতু বুধবার চাঁদ দেখা যায়নি, সেহেতু বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার (২৪ মার্চ) থেকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি, আর শেষ রাতে সেহেরি খাওয়া হবে।বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

অপরাধী আমার ভাই হলেও ছাড় নেই, সুশাসনই শেষ কথা’: সমাজকল্যাণমন্ত্রী