
নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো যাবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকোলাস। মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে জানতে চান তিনি।বৈঠক শেষে এ তথ্য সাংবাদিকদের জানান আইনমন্ত্রী।আনিসুল হক বলেন, গত বছর বাংলাদেশে নিযুক্ত হয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। কিন্তু আমার সঙ্গে এই প্রথমবার দেখা করেছেন। সৌজন্য সাক্ষাতে নির্বাচন ইস্যুতেও আলোচনা হয়। এসময় কানাডিয়ান হাইকমিশনার জানতে চান যে আগামী নির্বাচনে পর্যবেক্ষক অ্যালাও করা হবে কিনা?নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের কাছে কোনো কনসার্ন ব্যক্ত করেননি। কোনো সজেশনও দেন নি। নির্বাচন নিয়ে ওনারা জানতে চেয়েছেন, নির্বাচন পর্যবেক্ষক আমরা এ্যালাউ করবো কিনা। আমি স্পষ্ট করে বলেছি, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তাদেরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমি স্পষ্টভাবে বলেছি বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের আইন করে দিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা সেখানে সরকারের যেসব সহযোগিতা লাগবে তা করবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর।তিনি বলেন, বৈঠকে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং ডাটা প্রোটেকশন অ্যাক্ট নিয়েও আলোচনা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে ওনারা কোনো কথা বলেন নি। আমি এটা নিয়ে তাদের জানিয়েছি। কারণ সব জায়গায় এ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ওনারা ডাটা প্রটেকশন অ্যাক্ট নিয়ে কথা বলেছেন। আমি বলেছি, এটা নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে একবার মিটিং হয়েছে। আরও দুই থেকে তিনবার মিটিং হবে। ডাটা কন্ট্রোলের জন্য এটা হবে না প্রটেক্ট করার জন্য হবে।মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডার সম্পর্কের ৫০ বছর হচ্ছে এ বছর। সে বিষয়ে দুজনেই বলেছেন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। আমরা উভয় পক্ষ এ সম্পর্ক আরো গভীর হোক সেটা চাই।এছাড়া সোমবারের মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া ৪ নভেম্বরকে সংবিধান দিবস নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, এটি ‘ক শ্রেণীভুক্ত’ দিবস। এ দিবসটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পালন করা হবে। এ লক্ষ্যে সুপ্রিম কোর্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বলেও জানান তিনি।

সমাচার ডেস্ক: মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি
| শিরোনাম কোন মন্তব্য নাইসঞ্জীব কুমার সাহা – গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : প্রতিমন্ত্রী নুরুল
| জাতীয় কোন মন্তব্য নাইমোঃ শফিকুল ইসলাম শফিক ধর্মপাশা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর
| শিরোনাম কোন মন্তব্য নাইনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ মুকুল হক,চাঁপাইনবাবগঞ্জ: দীর্ঘদিন ধরে কৃষকের ছদ্মবেশে আত্মগোপনে থাকা মাদক
| শিরোনাম কোন মন্তব্য নাইসিলেট ব্যুরো চিফ: দক্ষিণ কোরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মির্জা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক : দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
| জাতীয় কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী
| শিরোনাম কোন মন্তব্য নাইসুদেব কুমার সাহা : শিক্ষা উন্নয়ন ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি
| শিক্ষাসমাচার ডেস্ক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য
| রাজনীতিচট্টগ্রাম: করোনার সংক্রমণ রোধে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকায়
| শিরোনামমোঃআমান উল্লাহ, কক্সবাজার:কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা
| শিরোনামস্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরব আমিরাতের শারজাহতে
| খেলাধুলা