সুনামগঞ্জে নির্মাণাধীন বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সুনামগঞ্জে নির্মাণাধীন বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন বিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়ে ঊষা মনি (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।   রোববার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।নিহত শিশু ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। সে ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সকালে বিদ্যালয়ে আসার পর ঊষা মনি পানি নিতে শ্রেণিকক্ষ থেকে বাইরে আসে। এসময় নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে নীচে পড়লে তার মাথায় রডের আঘাত লাগে। তাৎক্ষণিক শিক্ষক ও স্থানীয়রা তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

টেকনাফে এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-সিআইপি ওমর ফারুকের অংশগ্রহণ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি