
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে।রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।শামীম ওসমান বলেন, কেন্দ্রীয় নেতাদের একটা কথা বলতে চাই—আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি নারায়ণগঞ্জের সাধারণ মানুষ হিসেবে বলতে চাই—জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ভাই, নারায়ণগঞ্জের যত উন্নয়ন তার বেশির ভাগেরই দাবিদার তারা। শেখ হাসিনা বলেছেন, বায়তুল আমান ছিল আওয়ামী লীগের ঘাঁটি। আমার বাবা ও ভাইয়ের অবদানের কথাও তিনি বলেছেন। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। একটা জিনিস খারাপ লেগেছে। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল।মানুষ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন চায়। চন্দন শীল চেয়ারম্যান হওয়ায় সকলে খুশি হয়েছেন। কারণ তিনি তৃণমূলের কর্মী। গত কমিটিতে এমন লোকও ছিল যাদের আমি নিজেও চিনি না। শকুনরা মানচিত্রে থাবা দেবে। তাই শেখ হাসিনাকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে, বলেন শামীম ওসমান।তিনি আরও বলেন, কখন নামতে হবে আমাদের নির্দেশ দেবেন। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল।

মোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট
| শিরোনাম কোন মন্তব্য নাইনাঈম হোসেন দূর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্থানীয়
| শিরোনাম কোন মন্তব্য নাইসীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে মজুদকৃত ৩টি
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক: মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান
| শিরোনাম কোন মন্তব্য নাইশেখ মাহবুব,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব -১২ এর পৃথক অভিযানে
| শিরোনাম কোন মন্তব্য নাই৩০ মার্চ ২০২৬ সমাচার ডেস্ক : জাতীয় সংসদে জুলাই সনদ প্রসঙ্গে
| রাজনীতি কোন মন্তব্য নাইনাঈম হোসেন দূর্জয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইনস্টিটিউট অব
| শিরোনাম কোন মন্তব্য নাইমৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ বিওএমএ মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন
| শিরোনাম কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ
| জাতীয়ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় তুহিন (১৭) নামে এক স্কুলছাত্রের
| শিরোনামনিউজ ডেস্ক : চার দিনের ব্যবধানে ফের স্থানীয় বাজারে তেজাবী
| অর্থনীতিঢাকা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা অগ্রসর হয়ে ঢাকা ও
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন
| জাতীয়ঢাকা: মহামারি করোনায় দেশে বেড়াতে এসে আটকা পড়েন অনেক সৌদি প্রবাসী।
| প্রবাসনিজস্ব প্রতিবেদক : মানুষের জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে
| রাজনীতি