দিনাজপুর বোর্ডের এসএসসির চার পরীক্ষা স্থগিত

দিনাজপুর বোর্ডের এসএসসির চার পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক :  দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়ন।বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে এসব বিষয়ের পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রশ্ন ফাঁসের অভিযোগে এসব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিতকৃত বিষয়ের পরীক্ষার তারিখ যথা সময়ে জানানো হবে।স্থগিতকৃত বিষয় ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা রুটিন অনু্যায়ী অনুষ্ঠিত হবে বলেও তাতে উল্লেখ করা হয়েছে।  গত ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ধর্মপাশায় নব- নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ এক জন কে আটক করেছে ৫৯ বিজিবি