নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও বন্দর এলাকার মহাসড়কে পণ্যবাহী গাড়িতে ডাকাতির সময় ৬ ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১২ আগস্ট) দিনগত রাতে তাদেরকে আটক করা হয়।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রুপগঞ্জ ও বন্দর এলকায় পণ্যবাহী গাড়িতে ডাকাতির সময় ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতিতে ব্যবহৃত বাস ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।এছাড়া, ডাকাতির শিকার দুই ভিকটিমসহ লুটে নেওয়া পণ্যবাহী গাড়ি উদ্ধার করা হয়েছে।শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।