গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
গাজীপুর প্রতিনিধি : সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন  দেওয়ালিয়াবাড়ী এলাকায় প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে আশপাশের আরও কয়েকটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আগুনে টিনশেডের ঝুট গুদাম এবং ঝুট পুড়ছে।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে আসছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জামায়াতের অভিযোগে বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখবে ইসি

ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার শঙ্কা জামায়াতের প্রার্থীর