রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৩
নিজস্ব প্রতিবেদক  : রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে রোববার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় তাদের কাছ থেকে ৪২৯ গ্রাম হেরোইন, দুই হাজার ১৬৯ পিস ইয়াবা, ১০০ কেজি ৪৯৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল ও ৫৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

“অমানবিকভাবে চাকরিচ্যুত হলেন চবি ল্যাবরেটরী কলেজের ১১জন শিক্ষক, নতুন নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ”

রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ,দশ লক্ষাধিক টাকার ক্ষতি