টিকটকার অপু ভাইকে নিয়ে মামুনের ওয়েব সিরিজ

টিকটকার অপু ভাইকে নিয়ে মামুনের ওয়েব সিরিজ
নিজস্ব প্রতিবেদক : আলোচিত-সমালোচিত টিকটকার ইয়াছিন আরাফাত ওরফে অপু ভাইকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনন্য মামুন। ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ নামের সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে নরসুন্দর থেকে সামাজিক মাধ্যমে তুমুল পরিচিতি পাওয়া এই তরুণকে।বিষয়টি অনন্য মামুন নিজেই  নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘ওয়েব সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অপু ভাইকে দেখা যাবে। কয়েক দিন আগে তাকে চূড়ান্ত করা হয়েছে। এতে অভিনয়ের জন্য তার লুকে পরিবর্তন আনা হবে। যেহেতু সে নতুন, তাই তাকে অভিনয়ের উপর গ্রুমিং করানো হচ্ছে। আমার বিশ্বাস সে ভালো করবে। ’মামুন আরও জানান, সিরিজটিতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এতে এক ঝাঁক নতুন শিল্পীদের দেখা যাবে।এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউমার’-এ এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে।  গত বছর রাজধানীর উত্তরায় সড়কে মারামারির ঘটনায় টিকটকার অপু ভাইকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার শঙ্কা জামায়াতের প্রার্থীর

গজারিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস  হিসাবে  বিক্রির সাথে জড়িতদের গ্রেফতারের  দাবিতে   মানববন্ধন