করোনা পজিটিভ শাওন

করোনা পজিটিভ শাওন
নিউজ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন করোনা আক্রান্ত। শুক্রবার সকালে ফেসবুকে একটি মাত্র শব্দ লেখেন শাওন।তার সেই একটি শব্দেই শুভ কামনা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত, অনুরাগী, বন্ধু ও স্বজনেরা। এটাও সত্য যে, সেখানে তিনি স্পষ্ট করে কিছুই জানাননি।তাহলে বিষয়টি এবার পরিষ্কার করা যাক। ফেসবুকে ‘পজিটিভ’ লেখেন শাওন। তাই করোনার এ সময়ে মোটামুটি সবাই ধরে নিয়েছেন শাওন ভাইরাসটিতে আক্রান্ত এবং সেটাই স্বাভাবিক।বিষয়টি পরিষ্কার হতে যোগাযোগ করা হল শাওন জানান, তার করোনা পজিটিভ। উপসর্গ বলতে কিছুটা কাশি ও ঠাণ্ডা রয়েছে। বাসায় রয়েছেন, দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চান তিনি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রমজানে তারুণ্যের ইতিবাচক চর্চা বাঞ্ছারামপুরে শতাধিক তরুণ ও প্রবীন পেল পুরস্কার

ভুয়া অর্ডার দিয়ে হয়রানি করেছে জামায়াত ইসলামীর ভাইয়েরা: তারেক রহমান