আ.লীগকে মেডিক্যাল সহায়তা দিচ্ছে সিপিসি

আ.লীগকে মেডিক্যাল সহায়তা দিচ্ছে সিপিসি
ঢাকা: করোনা মোকাবিলায় চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) বাংলাদেশ আওয়ামী লীগকে মেডিক্যাল সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১০ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান। অনুষ্ঠানে ড. মোমেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চীনের কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে মেডিক্যাল সহায়তা দিচ্ছে। তারা করোনাকালে আওয়ামী লীগকে অনেক সহায়তা করছে। আগামী ১৩ জুন যে বিমানে চীনা টিকা আসবে, সেই বিমানে এসব মেডিক্যাল সামগ্রী আনা হবে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মৌলভীবাজার জেলা বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে ২৬ সদস্যের অনাস্থাঃ কেন্দ্রে অভিযোগের পাহাড়

রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ