সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাইচক্রের আট সদস্যকে আটক করেছে র্যাব।রোববার (০২ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় র্যাব-৪।এরআগে, শনিবার (০১ মে) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- নরসিংদীর আবুল হাসেম (২৮), নাটোরের রাজা মিয়া (৪০), ওই জেলার বকুল শাহ (৩৫), গোপালগঞ্জের কাবুল শেখ (২৫), মানিকগঞ্জের জয়নাল আবেদীন (৪০), ঢাকার তারেক, টাঙ্গাইলের বাবুল খলিফা (৩৪) ও একই জেলার তৈয়ব (৫৬)। র্যাব জানায়, শনিবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ছিনতাইকাজে ব্যবহৃত একটি কাচি, একটি প্লাস, দুটি সুইস গিয়ার চাকু, দুটি স্ক্রু-ড্রাইভার, ছিনতাইকৃত চারটি মানিব্যাগ ও সাতটি মোবাইল।র্যাব-৪ সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটকেরা ৮-১০ জনের একটা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্নস্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করে আসছিলো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।