নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের মামলার আবেদন

নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের মামলার আবেদন
ঢাকা: কাটুনিস্ট আহমেদ কবীর কিশোরকে নির্যাতনের অভিযোগ এনে একটি মামলার আবেদন করা হয়েছে। বুধবার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে কিশোর নিজেই এই মামলার আবেদন করেন।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রেখেছেন। ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এই মামলার আবেদন করা হয়। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে মামলার আবেদনে কারও নাম উল্লেখ করেননি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আদেশের জন্য রেখেছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

অপরাধী আমার ভাই হলেও ছাড় নেই, সুশাসনই শেষ কথা’: সমাজকল্যাণমন্ত্রী