করোনায় আক্রান্ত জিএম কাদের

করোনায় আক্রান্ত জিএম কাদের
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তবে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের করোনা পজিটিভ। তবে তিনি ভালো আছেন, সুস্থ আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও স্বাভাবিক খাদ্য খাচ্ছেন। কোনো নেতিবাচক উপসর্গ নেই। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে তিনি করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নবীনগরে সানসাইন জাতের আলু চাষে সাফল্য: কৃষকের মুখে হাসি

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন