এডিবির ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৩ মিলিয়ন ডলার অনুদান

এডিবির ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৩ মিলিয়ন ডলার অনুদান

ঢাকা: করোনা ভ্যাকসিন কেনা ও সরবরাহের জন্য বাংলাদেশকে তিন মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে চুক্তি সই হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেছেন।

মনমোহন প্রকাশ বলেন, এ সহায়তা দেওয়ার ফলে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। ভ্যাকসিন সংগ্রহ ও ব্যবহার করার জন্য বাংলাদেশ এ অনুদান ব্যবহার করবে। যদিও বাংলাদেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও জনগণকে ভ্যাকসিন সরবরাহ করা হলে দেশের অর্থনৈতিক কার্যক্রম পুনরায় পুরোদমে শুরু করা যাবে। করোনা ভাইরাসে স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব কমাতে এ অনুদান গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

রমজানে তারুণ্যের ইতিবাচক চর্চা বাঞ্ছারামপুরে শতাধিক তরুণ ও প্রবীন পেল পুরস্কার

ভুয়া অর্ডার দিয়ে হয়রানি করেছে জামায়াত ইসলামীর ভাইয়েরা: তারেক রহমান