চট্টগ্রাম নিউমার্কেটে দোকানে আগুন

চট্টগ্রাম নিউমার্কেটে দোকানে আগুন

চট্টগ্রাম: নগরের নিউমার্কেটে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বি ব্লকের নবম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আবদুর রহমান বলেন, নিউমার্কেটে একটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আগুন নিভাতে একটু সময় লেগেছে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার উৎস কি ছিল তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কুড়িগ্রামে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় দুই শিশুর রহস্যজনক মৃত্যু: ধর্ষণের ভিডিও ভাইরালকে ঘিরে চাঞ্চল্য-তদন্তে পিবিআই