ঢাকাসহ ৪ সিটিতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

ঢাকাসহ ৪ সিটিতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
রাজধানী ঢাকাসহ চার সিটি করপোরেশনে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধন ও শিশুদের টিকা প্রদানের দৃশ্য/ছবিঃ সংগৃহীত

১২ এপ্রিল ২০২৬

সমাচার রিপোর্ট : রাজধানী ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনে আজ রবিবার (১২ এপ্রিল) থেকে হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার দুই সিটির পাশাপাশি চট্টগ্রাম, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে একযোগে এ কর্মসূচি চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে এসব মহানগরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ ১৯ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে দেশজুড়ে এই কার্যক্রম সম্প্রসারিত হবে। এর আগে ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এমআর টিকাদান শুরু হয়।

হাম সংক্রমণ প্রতিরোধে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়া হবে। আগে টিকা নেওয়া থাকলেও আবারও নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান চলবে বলে জানানো হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::