কমলগঞ্জে দুপ্রকের নতুন কমিটির আত্মপ্রকাশ; দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার

কমলগঞ্জে দুপ্রকের নতুন কমিটির আত্মপ্রকাশ; দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার
কমলগঞ্জে দুপ্রকের নবগঠিত কমিটির পরিচিতি সভা; দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার/ছবিঃ কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি :

৮ এপ্রিল ২০২৬

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নবগঠিত কমিটির এক বর্ণিল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে বেগবান করতে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ-এর উপ-পরিচালক জনাব মো: এরশাদ মিয়া।

অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের পরিচিতি পর্ব শেষে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হয়ে তৃণমূল পর্যায়ে দুর্নীতি বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

কমিটির সদস্যরাও তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় সুধীজন ও সমাজসেবীদের উপস্থিতিতে সভাটি একটি কার্যকর দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতিতে মুখর হয়ে ওঠে।

একটি সুখী-সমৃদ্ধ ও ন্যায়পরায়ণ বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেই সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::