
৭ এপ্রিল ২০২৬
সমাচার রিপোর্ট : মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (কামাল উদ্দিন সবুজ)কে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তাকে অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
কামাল উদ্দিন সবুজ দেশের সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘ কর্মজীবনে তিনি বাসসসহ বিভিন্ন শীর্ষ গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
তিনি ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন এবং পরবর্তীতে ইউএনবি ও বাসসে কাজ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।
..
৭ এপ্রিল ২০২৬ নওগাঁ জেলা প্রতিনিধি : ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপায় পেট্রোলের
| সারাদেশ কোন মন্তব্য নাই৭ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪
| শিরোনাম কোন মন্তব্য নাইনাঈম হোসেন দূর্জয়, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুস্থ, শুদ্ধ ও
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি: পাবনায় নতুন জেলা প্রশাসক
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া
| জাতীয়বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহিনুর রহমানসহ
| সারাদেশমিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনার পরিপ্রেক্ষিতে লন্ডনে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে জাতীয় সংসদের বাজেট অধিবেশন
| জাতীয়আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মরোক্কো
| শিরোনাম